১৫ জিবি ফ্রি অনলাইন স্টোরেজ দিচ্ছে গুগল :: দৈনিক ইত্তেফাক
টেক জায়ান্ট গুগল তাদের বিভিন্ন ধরনের সেবায় বিভিন্ন সময়ে নানা ধরনের চমক নিয়ে এসেছে। তাদের অনলাইন স্টোরেজ সার্ভিস গুগল ড্রাইভে ইতোমধ্যেই ৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দিয়ে আসছে তারা। এর বাইরে জিমেইলের জন্য রয়েছে ১০ গিগাবাইট ফ্রি স্টোরেজ। তবে এবারে গুগল'র সব ধরনের সার্ভিসের জন্য একীভূত অনলাইন স্টোরেজ অফার করছে গুগল। অর্থাত্ গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল প্লাসের জন্য একীভূত ১৫ গিগাবাইট অনলাইন স্টোরেজ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি এক ব্লগপোস্টে গুগল এই ঘোষণা দিয়েছে। এই ব্লগপোস্টে গুগল জানিয়েছে, একেক ধরনের গ্রাহক একেক ধরনের সেবা ব্যবহার করে। কেউ জিমেইলে অনেক বেশি তথ্য জমা রাখেন আবার কেউ গুগল ড্রাইভ বা গুগল প্লাসের ছবির জন্য বেশি স্টোরেজ চান। একীভূত ১৫ গিগাবাইট অনলাইন স্টোরেজ তাদের জন্য সুবিধা নিয়ে আসবে। এর ফলে জিমেইলের জন্যই যেকেউ ১৫ গিগাবাইট ব্যবহার করতে পারবেন। আবার কেউ জিমেইলের জন্য বেশি স্টোরেজ ব্যবহার না করলে তার গুগল প্লাসের ছবি এবং গুগল ড্রাইভে বাড়তি স্টোরেজ ব্যবহার করতে পারবেন। এ ছাড়া আগে জিমেইলের স্টোজের আপগ্রেডে ২৫ গিগাবাইটের সীমাবদ্ধতা থাকলেও এখন আর তা থাকছে না। এর বাইরেও যাদের বাড়তি অনলাইন স্টোরেজ প্রয়োজন, তারা চাইলেই ১০০ গিগাবাইট, ২০০ গিগাবাইট কিংবা টেরাবাইট পর্যন্ত স্টোরেজ কিনে ব্যবহার করতে পারবেন। গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল'র সব গ্রাহককে এই একীভূত ১৫ গিগাবাইট স্টোরেজ সুবিধার আওতায় নিয়ে আসা হবে।
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment