চলতি বছরের ফেব্রুয়ারিতে হট মেইল বন্ধের প্রক্রিয়া শুরু করে মাইক্রোসফট।
প্রযুক্তি প্রতিদিন ডেস্ক
বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের বিনামূল্যের ই-মেইল সেবা হট মেইল ডট কম। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেবাটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
ফাইল ছবি
তবে হট মেইলের গ্রাহকরা আউটলুক থেকে বর্ধিত পরিসরে হট মেইলের সেবা পাবেন বলে জানানো হয়েছে।
এক ব্লগ বার্তায় মাইক্রোসফট মুখপাত্র ডিক ক্রাডক জানান, আউটলুকে হট মেইলের সব তথ্য সরানোর কাজ সফলভাবে শেষ হয়েছে। হট মেইল গ্রাহকরা চাইলে আউটলুক ডটকমে লগইন করে আগের মতোই ই-মেইল সেবা নিতে পারবেন।
পরিসংখ্যান বলছে, হট মেইলে প্রায় ৩০ কোটি গ্রাহক ছিলেন। প্রত্যেক ব্যবহারকারীর ই-মেইল বার্তা, ক্যালেন্ডার, বন্ধুর যোগাযোগ তথ্য, ই-মেইল ফোল্ডার আর ব্যক্তিগত তথ্য মিলে ১৫০ পেটাবাইট [এক হাজার ৫০০ লাখ গিগাবাইট] সমপরিমাণ তথ্য মাইক্রোসফটকে স্থানান্তর করতে হয়েছে। এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর যাবতীয় তথ্য সঠিকভাবে অন্যত্র সরানো সময়সাপেক্ষ এবং জটিল কাজ ছিল।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে হট মেইল বন্ধের প্রক্রিয়া শুরু করে মাইক্রোসফট। পাশাপাশি চালু হয় আউটলুক ডটকম।
ই-মেইল সেবার পাশাপাশি আউটলুকে বিং সার্চ ইঞ্জিনে তথ্য খোঁজা, স্কাইপি এবং বিনামূল্যে অনলাইনে ফাইল সংরক্ষণ সেবা ক্লাউড স্টোরেজ ব্যবস্থা যোগ হয়েছে। বিভিন্ন ধরনের সেবা সংবলিত আউটলুক অনলাইন বিশ্বে মাইক্রোসফটের অবস্থান আরও মজবুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment