কম্পিউটার গেমে মনের বয়স কমে | tech | Samakal Online Version
কম্পিউটার যে কাজের জিনিস, এটা আর বলার অপেক্ষা রাখে না। সারা পৃথিবী এখন দাঁড়িয়ে গেছে ধরতে গেলে কম্পিউটারের ওপরই। হিসাব-নিকাশ, ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, ইতিহাস-ভূগোল, রাজনীতি, কূটনীতি- সব কিছুই এখন কম্পিউটারের নিয়ন্ত্রণে। এমন তথ্য সম্ভবত এখন নেই, যা কম্পিউটার কম-বেশি ধারণ করে না। কম্পিউটার আবার আপনাকে শুধু কাজের তথ্যই দেয় না, বিনোদনের ব্যাপারেও সাহায্য করে। আপনার সুকুমার বৃত্তিগুলোকে পরিচর্যা করার মতো নানা উপকরণ সজ্জিত রয়েছে তার মধ্যে। গান-বাজনা, খেলাধুলা-আরও অনেক কিছু।
যেমন কম্পিউটার গেম। নানারকম খেলা আছে কম্পিউটারের মেমরিতে প্রোগ্রাম করা। যে কেউ চাইলেই খেলতে পারেন। কীভাবে খেলবেন, তার ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে। রোড ট্যুর নামের নতুন একটা খেলা উদ্ভাবন করা হয়েছে সম্প্রতি। উদ্ভাবকরা এটিকে ক্রসওয়ার্ডের চেয়ে আরও বেশি ফলপ্রসূ বলে দাবি করেছেন। তাদের তথ্য মতে, আপনি মাত্র ১০ ঘণ্টা এই গেম খেললে আপনার মনের বয়স কমপক্ষে তিন বছর কমে যাবে। একবার খেললে এর প্রভাব থাকবে অন্তত এক বছর। তাদের মতে, ৫০ বা তার বেশি বয়সী নর-নারীর জন্যই খেলাটি বেশি উপযোগী। কারণ এ সময় থেকে ধীরে ধীরে মানুষের মস্তিষ্ক দুর্বল হতে শুরু করে। স্মরণ রাখার ক্ষমতাও কমে যায়। এই খেলায় মগজের সক্রিয়তা বেড়ে তাকে সজীব করে তোলে। মনে হবে আপনার বয়স কমে গেছে কম পক্ষে তিন বছর। কোনো কোনো ক্ষেত্রে সময় সাত বছরও হতে পারে বলে দাবি করেছেন তারা।
তবে একটা কথা হলো, আপনি যদি গেমটি খেলতে চান, তাহলে খেয়াল রাখতে হবে, খেলার ডিজাইনটা কোনো বিশেষজ্ঞ দ্বারা করানো হয়েছে কি-না।
গেমস নিয়ে এ পরীক্ষাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ফ্রেড ওলনেস্কি। তিনি বলেন, 'আমরা জানি এই গেমটি মানুষের মনের বয়স কমাতে সাহায্য করে, স্মৃতিশক্তি ও দক্ষতা বাড়ায়, তাহলে কেন সেটা মানুষকে খেলতে বলব না? এটা খুব সোজা খেলা। আমরা বয়স্কদের বলব, আপনারা গেমটা সংগ্রহ করুন এবং খেলুন। দারুণ উপকার পাবেন।'
গেমটি অনলাইনে কিনতে পাওয়া যায়। এটি চেনার উপায় হলো একটি গাড়ি এবং রাস্তার চিহ্ন। ডেইলি মেইল অনলাইন।
Make your Website... within your affordable Budget. Know more details pls visit: www.ucebd.com