বেসিস-এর তথ্যপ্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ :: দৈনিক ইত্তেফাক

বেসিস-এর তথ্যপ্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ :: দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পক্ষ থেকে গত ১০ মে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সফটওয়্যার ও আইটি সার্ভিস খাতের উন্নয়নে বাজেট প্রস্তাব পেশ করা হয়। বেসিস'র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এই লিখিত প্রস্তাব পেশ করে। প্রস্তাবনায় আসন্ন জাতীয় বাজেটে (২০১৩-১৪) আইসিটি শিল্প উন্নয়ন তহবিল গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় ৭০০ কোটি টাকার অন্তত ১০% অর্থাত্ ৭০ কোটি টাকা বরাদ্দ রাখা ও আইসিটি শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং আইটি আউটসোর্সিং উত্সাহিত করতে ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহার করা, ই-কমার্সের মাধ্যমে কেনাকাটা জনপ্রিয় করতে প্রাথমিকভাবে আগামী ৩-৫ বছরের জন্য ই-কমার্সের সকল লেনদেনের ওপর থেকে খুচরা বিক্রয় পর্যায়ে মূল্য সংযোজন কর প্রত্যাহার, ভ্যাট কোড নং এস ০৯৯.১০ এর তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার ওপর প্রযোজ্য ভ্যাট ৪.৫% থেকে কমিয়ে শূন্য (০%) শতাংশ করার প্রস্তাব করা হয়। অর্থমন্ত্রী সফটওয়্যার ও আইটি সার্ভিস খাতের এসব প্রস্তাব ও সুপারিশ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং তা গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। বেসিস প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বেসিসের কোষাধ্যক্ষ 


Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com

No comments:

Post a Comment