সাতক্ষীরায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত :: দৈনিক ইত্তেফাক

সাতক্ষীরায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত :: দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে গতকাল সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনশিল্প কর্পোরেশনের পরিচালক (পিঅ্যান্ড ডি) এবং যুগ্ম-সচিব আহমেদুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতি ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ ও সাতক্ষীরা প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক আনিসুর রহিম বক্তব্য রাখেন। সারা দিনের নানা কর্মসূচীতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ডিজিটাল শিক্ষাক্রম ও ডিজিটাল পাঠ্যপুস্তকের ধরন প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সাতক্ষরার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে বিসিএস এবং বিজয় ডিজিটালের পক্ষ থেকে কম্পিউটার শিক্ষা সম্পর্কিত সফটওয়্যার ও ভিডিও টিউটোরিয়াল উপহার হিসেবে প্রদান করা হয়

 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com

No comments:

Post a Comment