স্মার্টফোনের গড় ব্যবহার দিনে প্রায় ১ ঘণ্টা :: দৈনিক ইত্তেফাক

স্মার্টফোনের গড় ব্যবহার দিনে প্রায় ১ ঘণ্টা :: দৈনিক ইত্তেফাক

স্মার্টফোনের গড় ব্যবহার দিনে প্রায় ১ ঘণ্টা
সময়ের অন্যতম চাহিদাসম্পন্ন প্রযুক্তি পণ্য হিসেবে স্মার্টফোন রয়েছে শীর্ষস্থানেই। ধীরে ধীরে দাম কমে আসার কারণে স্মার্টফোন ছড়িয়েও পড়ছে প্রায় সব ধরনের মানুষের হাতে। উন্নত বিশ্বের দেশগুলোর পাশাপাশি এখন উন্নয়নশীল দেশগুলোতেও স্বল্পমূল্যের স্মার্টফোন দখল করে নিচ্ছে মোবাইল ফোনের বাজার। স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের পেছনে কতটা সময় ব্যয় করে থাকে, তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে অনেকের মনেই। প্রযুক্তি বিশ্লেষকরাও স্মার্টফোনের উপযোগিতা বের করার জন্য এই বিষয় নিয়ে গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর এই গবেষণায় জানা গেল, যুক্তরাষ্ট্রে স্মার্টফোন ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন এক ঘণ্টা সময় ব্যয় করে থাকেন তাদের স্মার্টফোনের পেছনে। এক্সপেরিয়ান নামক একটি মার্কেট সার্ভিস কোম্পানি সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি গবেষণা চালিয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের তুলনায় আইফোন ব্যবহারকারীরা একটু বেশি সময় ধরেই তাদের স্মার্টফোন ব্যবহার করে থাকে। এর বাইরে স্মার্টফোন কোন কোন ধরনের কাজে কী পরিমাণ সময় ব্যয় হয়, তা নিয়েও গবেষণা চালায় তারা। তাদের প্রকাশিত প্রতিবেদনে তারা জানিয়েছে, স্মার্টফোনে ব্যয় হওয়া সময়ের সবচেয়ে বেশি সময়টা যায় কথা বলার পেছনেই। প্রায় ২৬ শতাংশ সময় স্মার্টফোন ব্যবহারকারীরা কথা বলে ব্যয় করে। এর পরের অবস্থানেই রয়েছে টেক্সট ম্যাসেজ করা, যার পেছনে সময় ব্যয় হয় প্রায় ২০ শতাং। কাজের দিক থেকে তৃতীয় স্থানেই রয়েছে সোস্যাল নেটওয়ার্কিং, যার পেছনে স্মার্টফোনের প্রায় ১৬ শতাংশ সময় ব্যয় হয়ে থাকে। এ ছাড়া ওয়েবসাইটের পেছনে ১৪ শতাংশ সময়, ইমেইলের পেছনে ৯ শতাংশ সময়, গেমসের পেছনে ৮ শতাংশ সময় এবং অন্যান্য কাজে বাকী ৯ শতাংশ সময় ব্যয় করে থাকে স্মার্টফোন ব্যবহারকারীরা। কাজের দিক থেকে একই ক্রম ধরে রেখেছে অ্যান্ড্রয়েড এবং আইফোন। তবে আইফোনের ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের তুলনায় সময় একটু বেশিই ব্যয় করে নিজ নিজ ফোনের পেছনে। আইফোন ব্যবহারকারীদের জন্য এই সময় গড়ে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট; আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সময় প্রায় ৪৯ মিনিট।

 

Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com

No comments:

Post a Comment