৫ লাখ ইউরোয় বিক্রি হলো 'অ্যাপল ওয়ান' | প্রযুক্তি | Samakal Online Version

৫ লাখ ইউরোয় বিক্রি হলো 'অ্যাপল ওয়ান' | প্রযুক্তি | Samakal Online Version

স্টিভ জবসের কোম্পানি অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটারগুলোর একটি বিক্রি হয়ে গেল নিলামে।৫ লাখ ইউরোয় বিক্রি হলো 'অ্যাপল ওয়ান'
স্টিভ জবসের গ্যারেজে তৈরি 'অ্যাপল ওয়ান'। ছবি: সংগৃহীত
 
বার্লিনের নিলাম সংস্থা ব্রেকারের ডাকা নিলামে ১৯৭৬ সালে তৈরি ওই কম্পিউটারটির দাম ওঠে পাঁচ লাখ ১৬ হাজার ইউরো।
 
১৯৭৬ সালে ওই মডেলটি বিক্রি হতো ছয়শ ৬৬ ডলারে। তখন কম্পিউটারটি কিনলে শুধু একটি সার্কিট বোর্ড পাওয়া যেত। কম্পিউটারের খাপ, কী-বোর্ড ও স্ক্রিন আলাদা কিনতে হতো।
 
এখনো সচল 'অ্যাপল ওয়ান' নামের কম্পিউটারটি এক এশীয় ক্রেতা কিনেছেন বলে সোমবার জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। অ্যাপলের শুরুর দিকে স্টিভ জবসের গ্যারেজে তৈরি হয়েছিল ওই কম্পিউটারটি।
 
ব্রেকার বলছে, বিশ্বে এই মুহূর্তে ১৯৭৬ সালের ওই মডেলের ছয়টি সক্রিয় কম্পিউটার রয়েছে। গতবছর এই মডেলের আরেকটি কম্পিউটার তারা বিক্রি করে চার লাখ ৯২ হাজার ডলারে।
 
কম্পিউটারটিতে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওযনিয়াকের স্বাক্ষরও রয়েছে। 'অ্যাপল ওয়ান'-এর সঙ্গে স্টিভ জবসের লেখা একটি পুরনো ব্যবসায়িক চিঠিও পেয়েছেন ক্রেতা।
 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com

No comments:

Post a Comment