সম্প্রতি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ইকুয়িটি এন্টারপ্রেনিওরশিপ ফান্ড (ইইএফ) মূল্যায়ন ইউনিটের উদ্যোগে ও বেসিসের সহযোগিতায় আইটি উদ্যেক্তোদের জন্য ইইএফ আবেদন প্রক্রিয়া বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসিস অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় ৭৫টি বেসিস সদস্য কোম্পানির শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ইইএফ তহবিলের জন্য আইসিবিতে আবেদন করার নিয়ম, ইইএফ হালনাগাদ নীতিমালা পর্যালোচনা, ইইএফ-এর আবেদন মূল্যায়নে বিবেচ্য বিষয়, সম্পদের মূল্য নির্ধারণ ইত্যাদি নিয়ে আলোচনা হয়। আইসিবি'র সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. মফিজুর রহমান, প্রোগ্রামার মো. কামরুল হাসান, ও সহকারী প্রোগ্রামার নুরুল ইসলাম ভূঁইয়া এসব বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, পরিচালক শাহ ইমরাউল কায়ীশ, প্রাক্তন সভাপতি এসএম কামাল, রফিকুল ইসলাম রাউলি প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
Make your Website... within your affordable Budget
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment