জুলাইয়ে ড্রপবক্সের ডেভেলপার সম্মেলন :: দৈনিক ইত্তেফাক
ক্লাউড স্টোরেজের অন্যতম পথিকৃত্ ড্রপবক্স প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ডেভেলপারদের নিয়ে সম্মেলন। আসছে জুলাইয়ের ৯ তারিখে এই সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। অ্যাপল, মাইক্রোসফটসহ বিশ্বের বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠানই ডেভেলপারদের নিয়ে সম্মেলন আয়োজন করে থাকে। এসব আয়োজনে নতুন নতুন প্রযুক্তির পরিচয় করিয়ে দেওয়া হয়, তেমনি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনও হয়ে থাকে। নতুন নতুন পণ্য উন্মোচনও হয়ে থাকে এসব সম্মেলনে। তবে ড্রপবক্স এতদিন ধরে ক্লাউড স্টোরেজ সেবা দিয়ে গেলেও ডেভেলপারদের নিয়ে কোনো সম্মেলন করেনি। এতদিন পর এসে তারা এর প্রয়োজনীয়তা অনুভব করেছে। ক্লাউড স্টোরেজের সম্ভাবনা এবং এতে ভবিষ্যতে আরও কী কী নতুন প্রযুক্তি যুক্ত করা যায়, সেসব নিয়েই থাকবে আয়োজন এই ডেভেলপারদের সম্মেলনে।
Make your Website... within your affordable Budget
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment