ওয়াটারপ্রুফ (পানিরোধক) টাচ স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে জাপানি ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সনি।
চলতি বছরের জুনের মধ্যে ফোনটি আসবে জানালেও এর দাম কতো হবে তা এখনো বলেনি সনি।
দ্য ইনকারার জানিয়েছে, সনি এক্সপেরিয়া সিরিজের এই ফোনটির নাম থাকছে সনি এক্সপেরিয়া জেডআর। এটি এক্সপেরিয়া জেডেরই একটি সংস্করণ।
ফোনটিকে এক দশমিক পাঁচ মিটার পানির নিচে আধাঘণ্টা ডুবিয়ে রাখলেও কোনো ক্ষতি হবে না। এছাড়া ওই অবস্থায়ও ফোনটি দিয়ে এইচডি মানের ভিডিও রেকর্ড করা যাবে।
এক্সপেরিয়া জেডের মতোই জেডআর’র ক্যামেরা থাকছে ১৩ মেগাপিক্সেলের। তবে এই ফোনে স্ক্রিনের আকার ছোটো করে চার দশমিক ছয় ইঞ্চি করা হচ্ছে।
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment