২০ সেকেন্ডেই মোবাইল ফোন চার্জ! | প্রযুক্তি | Samakal Online Version

২০ সেকেন্ডেই মোবাইল ফোন চার্জ! | প্রযুক্তি | Samakal Online Version

২০ সেকেন্ডেই মোবাইল ফোন চার্জ!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সারাটোগার অষ্টাদশী স্কুল ছাত্রী ইশা খারে ব্যাটারির মতো এমনই একটি ছোট ডিভাইস উদ্ভাবন করেছেন, যা মাত্র ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ চার্জ হতে পারে।
এই ডিভাইসটিকে বলা হচ্ছে 'সুপারক্যাপাসিটর', যা বিপুল পরিমাণ শক্তি একটি খুবই ছোট জায়গায় পুঞ্জিভূত করে রাখতে পারে, দ্রুত চার্জ হতে পারে এবং দীর্ঘ সময় সে চার্জ ধরে রাখতে পারে।
প্রচলিত রিচার্জেবল ব্যাটারিগুলো যেখানে গড়ে ১ হাজার বার পর্যন্ত রিচার্জ করা যায়, সেখানে ইশা খারের উদ্ভাবিত ডিভাইসটি ১০ হাজার বার পযর্ন্ত রিচার্জ করা যাবে।
শুক্রবার অনুষ্ঠিত ইন্টেল আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রকৌশল মেলায় নিজের উদ্ভাবিত এ প্রযুক্তি উপস্থাপন করে ৫০ হাজার ডলার পুরস্কার জিতে নেন ইশা।
ঘণ্টার পর ঘণ্টা ধরে মোবাইল ফোনে চার্জ দেওয়ার দিন হয়তো এবার ফুরিয়ে আসছে।
অসাধারণ এই প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে কোন বিষয়টি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে জানতে চাইলে ইশা খারে বলেন, "আমার মোবাইল ফোনের চার্জ সবসময়ই শেষ হয়ে যায়। এই বিষয়টিই সবচেয়ে বেশি কাজ করেছে।"
প্রচলিত ব্যাটারির তুলনায় এটি অনেক নমনীয়- উল্লেখ করে ইশা খারে বলেন, নমনীয় বৈশিষ্ট্যের কারণে এটি ভাজ করে রাখা ডিসপ্লে বা কাপড়ের সঙ্গেও ব্যবহার করা যেতে পারে।
আর এক্ষেত্রে সাধারণ ব্যাটারির তুলনায় এই 'সুপারক্যাপাসিটর' ব্যবহারের ক্ষেত্র ও সুযোগ অনেক বেশি বলেও দাবি করে তিনি।
উদ্ভাবিত ডিভাইসটি মোবাইল ফোন বা রিচার্জেবল ব্যাটারিতে চলে এমন যন্ত্রে ব্যবহারের স্বপ্ন দেখছেন ইশা খারে।
আর তার এই স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হলে মোবাইল ফোনসহ এ জাতীয় যন্ত্রগুলো যেমন দ্রুততার সঙ্গে চার্জ করা যাবে, তেমনি একবার চার্জ করেই দীর্ঘ সময় পর্যন্ত তা ব্যবহারও করা যাবে
 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com